রংপুরের মিঠাপুকুরে ঘাঘট নদীতে মাছ ধরতে গিয়ে লাদেন মিয়া (২০) নামের এক যুবক মারা গেছেন। শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার ভাংনী ইউনিয়নের ফতেহপুরে ঘাঘট নদী থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
লাদেন ওই এলাকার হাকিম মিয়ার ছেলে। এর আগে সকাল ৮টার দিকে মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ হন তিনি। পরবর্তীতে প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসে খবর দেয়।
মিঠাপুকুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্সের স্টেশন অফিসার মশিউর রহমান জানান, “খবর পেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্সের ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।”














