উত্তর আমেরিকা নজরুল সম্মেলন কমিটির তত্ত্বাবধানে ১৮ তম উত্তর আমেরিকা নজরুল সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা)। ৩ দিনের সম্মেলনটি অনুষ্ঠিত হবে অনলাইনে অর্থাৎ ভার্চুয়ালি।
৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত আয়োজিত হবে এটি। সম্মেলনে বাংলাদেশের নৃত্য শিক্ষালয় ‘কাথ্যাকিয়া’র ব্যানারে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গীত ও কাব্যের সমন্বয়ে ‘চিরন্তন’ নামক নৃত্য পরিবেশন করা হবে। চারজনের একটি দল পরিবেশনাটি মঞ্চস্থ করবে।
সম্মেলনে হাসান ইমাম, লায়লা হাসান, ঋতুরাজ বৈদ্য, কাবেরি দাশসহ অন্যান্য শিল্পীরা বাংলাদেশ, লন্ডন ও উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে যোগ দিবে। তারা ভার্চুয়ালি উপস্থাপন করবেন পরিবেশনা।
বিপার ফেসবুক ও ইউটিউব থেকে অনুষ্ঠানে সরাসরি যুক্ত হতে পারবে দর্শকরা।














