প্রায় ১৬ মাস পর টেস্টে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ। করেন রাজসিক প্রত্যাবর্তন। খেলেন দেড়শ রানের অসাধারণ ইনিংস। এরপর ঘোষণা দেন অবসরের। আর সবার মতো যা অবাক করে টেস্ট দলপতি মুমিনুল হককে। জানান ব্যথিত হবার কথা।
‘তরুণ অধিনায়ক হিসেবে আমি অবশ্যই রিয়াদ ভাইকে দলে চাইব। উনার অভিজ্ঞতার মূল্য আছে। অবসরের সিদ্ধান্ত আমাকে অবাক করেছে। কষ্ট পেয়েছি। কষ্ট পাওয়ার কথা। না পাওয়াটা বরং অস্বাভাবিক। এই টেস্ট জয়ে রিয়াদ ভাই মূখ্য ভুমিকা পালন করেন।’
অধিনায়ক মুমিনুল কথা বলেন ম্যাচ নিয়েও। ১৬০ রানে ৬ উইকেট হারাবার পর লিটনকে সাথে নিয়ে মাহমুদউল্লাহর দলকে টেনে তোলার প্রশংসা করেন লিটল মাস্টার। প্রশংসা করেন তাসকিনের ৭৫ রানের ইনিংসের। বলেন, ‘প্রথম ইনিংসে দল এগিয়ে থাকলে ম্যাচ অনেকটা অনুকূলে থাকে। তাসকিনের ইনিংসটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
হারারেতে একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে বড়ো ব্যবধানে হারায় বাংলাদেশ। সবকিছুর ঊর্ধ্বে মাহমুদউল্লাহর অবসর আলোচনা গরম করে চায়ের কাপ।














