স্থানীয় সময় রোববার রাত সোয়া ১১টার দিকে ইকুয়েডোরের রাজধানী কুইটোর একটি রেস্তোরাঁয় বড়িদন শুরুর প্রাক্কালে বিস্ফোরণে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত হয়েছেন ১২ জন।

কুইটোর মেয়র দফতর জানায়, ওই বিস্ফোরণে ৭ বছর বয়সী এক শিশু ও ৮২ বছর বয়সের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
ওই রেস্তোরাঁয় রাতের খাবারের সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ।
গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি














