আফগানিস্তানের টেস্ট অভিষেক ভারতের বিপক্ষেই হতে যাচ্ছে

0
আফগানিস্তানের টেস্ট অভিষেক ভারতের বিপক্ষেই হতে যাচ্ছে

আফগানিস্তানের অভিষেক টেস্টে প্রতিপক্ষ হওয়ার ঘোষণা দিল ভারত। মাঠের খেলায় টেস্ট ক্রিকেটের নবাগত দুই দলের অভিষেক ঘটাতে শেষ পর্যন্ত এগিয়ে এল এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তি। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে আগেই টেস্ট খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান।

আফগানিস্তানের টেস্ট অভিষেক ভারতের বিপক্ষেই হতে যাচ্ছে

বিসিসিআইয়ের কার্যকরি সচিব অমিতাভ চৌধুরি আজ সোমবার এই ঘোষণা দিয়েছেন। ভারতের মাটিতেই এই টেস্ট অনুষ্ঠিত হবে। তবে ম্যাচের দিন-তারিখ এখনো ঠিক হয়নি। ভারত এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যৌথ সংবাদ সম্মেলন করে বিস্তারিত ঘোষণা করা হবে বলে এসিবির টুইটার অ্যাকাউন্টে জানানো হয়েছে।  এর আগে ২০০০ সালে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলেছিল বাংলাদেশ।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বোর্ডের চেয়ারম্যান আতিফ মাশাল জানিয়েছেন, ‘একটি ফলপ্রসু সভার জন্য বিসিসিআইকে ধন্যবাদ জানাচ্ছি। ভারতের বিপক্ষে আফগানিস্তানের অভিষেক টেস্ট খেলার ব্যাপারে আমরা একমত হতে পেরেছি। এটা আফগানিস্তানের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।

ধন্যবাদ ভারতীয় ক্রিকেট বোর্ড। ‘

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে