ছোটবেলায় সিন্ডারেলার গল্প পড়েনি এমন মানুষ পাওয়া দুষ্কর৷ সিন্ডেরেলার আধুনিক সংস্করণ নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। সিন্ডারেলা চরিত্রে অভিনয় করেছেন ক্যামিলা কাবেলো। মুক্তি পেয়েছে ছবিটির ট্রেইলার।
রূপকথার গল্পের সিন্ডারেলা যেমন, এই সিন্ডারেলাও তেমনিভাবে গান গায়, রাজপুত্রের সঙ্গে নাচে, রাজপুত্রের অপেক্ষায় দিন গোনে। তবে তফাৎ হলো, এই সিন্ডারেলা রাজপুত্রের পেছনে না ছুটে, ছোটে নিজের স্বপ্নের পেছনে। চেষ্টা করে নিজের পায়ে দাঁড়াবার। অভীষ্ট লক্ষ্যে গড়ে তোলে ব্যবসা প্রতিষ্ঠান ‘ড্রেসেস বাই এলা’।
মূলত একটি মেসেজ রাখা হয়েছে সিনেমায়। গল্পে দেখানো হয়েছে নিজেই যদি হয়ে ওঠা যায় কুইন, তাহলে কী প্রয়োজন প্রিন্স চার্মিংয়ের পেছনে ছোটার! চমক আছে ফেইরি গড মাদারের চরিত্রটিতে। এলজিবিটিকিউ সম্প্রদায়ের প্রতি সমর্থন জানিয়ে চরিত্রটি রাখা হয়েছে লিঙ্গ নিরপেক্ষ।
আধুনিক সিন্ডারেলার ছবি পরিচালনা করেছেন কে ক্যানন। ৩ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এটি।














