ইংল্যান্ড এর পরের ম্যাচ স্টোকসকে ছাড়া

0

ব্রিস্টলের নাইটক্লাবে সংঘর্ষের ঘটনায় আপাতত বেন স্টোকসকে জাতীয় দল থেকে বাইরে রাখা হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) পুরো ঘটনার তদন্ত শেষে সিদ্ধান্ত নেবে এই অলরাউন্ডারের ব্যাপারে। অ্যাশেজে খেলার বিষয়টিও তাই এখন ঝুলে গেছে স্টোকসের। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে মর্যাদার সিরিজ খেলতে তিনি বিমানে না চড়লে ইংল্যান্ডের শক্তি অনেকটা কমে যাবে বলে বলছেন অনেকেই। যদিও অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক মোটেও তেমনটা মনে করেন না। তার মতে, অনেক ভালো মানের খেলোয়াড় আছে ইংল্যান্ডে।
পরের ম্যাচ স্টোকসকে ছাড়া
গত কিছুদিন ধারাবাহিক পারফরম করে যাচ্ছেন স্টোকস। সেটা যেমন ব্যাট হাতে, তেমনি বোলিংয়ে। দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে অ্যাশেজে না পেলে ইংল্যান্ডের জন্য অনেক বড় ধাক্কাই হবে। স্টার্কও মানছেন সেটা, তবে স্টোকসকেই ইংলিশদের একমাত্র প্রধান খেলোয়াড় হিসেবে মানতে রাজি নন তিনি। ২৬ বছর বয়সী অলরাউন্ডারকে ছাড়াও ইংলিশরা চ্যালেঞ্জিং বলে মনে করছেন তিনি, আমি নিশ্চিত তারা পারবে (স্টোকসকে ছাড়াই চ্যালেঞ্জ ছুড়ে দিতে)। ওদের দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে; যেখানে স্টোকস আরও একটু ভারসাম্য আনতে পারে যা, তবে মোটেও বিষয়টা এমন নয় যে সে না থাকলে ইংল্যান্ড দল শেষ।

ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপের গভীরতা বোঝাতে গিয়ে স্টার্ক বলেছেন, ওদের দলে অনেক ভালো খেলোয়াড় আছে, যেটা আমাদের জন্য ‍দু্শ্চিন্তার। ওদের অনেক অভিজ্ঞ বোলার আছে, বেশ কয়েকজন অভিজ্ঞ ব্যাটসম্যান আছে। ওদের ব্যাটিংয়ের গভীরতা স্পষ্ট হয়ে যায় যখন আপনি দেখবেন মঈন আলী আট নম্বরে ও (ক্রিস) ওকস ব্যাটিংয়ে নামে নয় নম্বরে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে