ইরাকে আর মার্কিন সেনা প্রয়োজন নেই: ইরাকি প্রধানমন্ত্রী

0
ইরাকে আর মার্কিন সেনা প্রয়োজন নেই: ইরাকি প্রধানমন্ত্রী

ইরাকের সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন সেনাদের ইরাকে প্রয়োজন পড়বে না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি। তিনি বলেন, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ইরাকে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সময়সীমা ঘোষণা করা হবে। বার্তা সংস্থা এপি-কে এ তথ্য জানান তিনি।

ইরাকের প্রধানমন্ত্রী আরও বলেন, এখনো আমাদের প্রশিক্ষণ এবং সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহের ব্যাপারে যুক্তরাষ্ট্রের থেকে সহায়তা প্রয়োজন। তবে সেনাবাহিনী পুরোপুরি প্রত্যাহার করার ব্যাপারে আমরা যুক্তরাষ্ট্রের নিকট সময়সীমা জানতে চেয়েছি।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র এবং ইরাকের মধ্যে আলোচনার পর গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ইরাক থেকে সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করেছিল। এদিকে, ইরাকে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সৈনিকদের তাদের দেশে ফেরত পাঠাতে ইরাকের সরকারের ওপর দিন দিন চাপ বাড়ছে বলেও ইঙ্গিত দিয়েছে দেশটি।