ইরানে হামলার জন্য প্রস্তুত ইসরায়েল :ইসরায়েলের যুদ্ধমন্ত্রী

0
ইরানে হামলার জন্য প্রস্তুত ইসরায়েল : ইসরায়েলের যুদ্ধমন্ত্রী

ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ জানিয়েছেন ইসরায়েল বর্তমানে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে প্রস্তুত অবস্থায় রয়েছে। তার মতে ইরান হলো ইসরায়েলের জন্য বড় চ্যালেন্জ এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যার মূল।

বৃহস্পতিবার স্থানীয় ইহুদিবাদী ইসরায়েলের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সাক্ষাৎকার গ্রহণকারী সাংবাদিকের পক্ষ থেকে বেনি গান্তজকে ইরানের বিরুদ্ধে হামলার জন্য ইসরায়েল প্রস্তুত কিনা জানান জন্য জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে ‘হ্যাঁ’ বলেই এই হুমকির কথা বলেন।

ইসরায়েলের যুদ্ধমন্ত্রী আরও জানিয়েছেন, তেল আবিব ইরানসহ কয়েকটি ফ্রন্টে যুদ্ধ করতে সবসময় প্রস্তুত।

প্রসঙ্গত, ইসরায়েলের মালিকানাধীন একটি তেল ট্যাংকার ওমান সাগরের উপকূলে অবস্থানের সময় অজ্ঞাত হামলার পর উভয় দেশের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যেই ইসরায়েলি যুদ্ধমন্ত্রী এ ধরণের কথা বললেন।

এদিকে হামলার পর ইরানকে এর পেছনে দায়ী করেছে ইসরায়েল, ব্রিটেন, আমেরিকা এবং রোমানিয়া। এ হামলায় নিহত হয় ব্রিটেন এবং রোমানিয়ার দুই ক্রু নিহত হয়। এদিকে ইরান এ হামলার অভিযোগ সরাসরি নাকচ করে জানিয়েছে ইরান এ হামলার পেছনে কোনোভাবেই দায়ী নয়।