ঈদের ফের আসছেন মাহফুজুর রহমান

0
মাহফুজুর রহমান

আবারও আসছেন মাহফুজুর রহমান। এবারের সঙ্গীতানুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘তোমাকে চাই’। প্রচারিত হবে ঈদ-উল-আযহার দিন রাত ১০টা ৩০ মিনিটে। এটিও একক সঙ্গীতানুষ্ঠান। আজ রবিবার সেটি নিশ্চিত করে এটিএন বাংলা কর্তৃপক্ষ।

বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান প্রতি ঈদে হাজির হন এই আয়োজন নিয়ে। ২০১৬ সালে প্রথমবার পর্দায় আসেন তিনি। ব্যাপক সাড়া ফেললে নিয়মিত হন সঙ্গীতে।

মাহফুজুর রহমান আশা করছেন, করোনার বিরক্তিকর সময়ে দর্শকদের মনোরঞ্জন করতে পারবেন তিনি। অনুষ্ঠানের ভিন্ন স্বাদ মানুষের একঘেয়েমি দূর করবে। তবেই তার অনুষ্ঠানের সার্থকতা।

অনুষ্ঠান সংশ্লিষ্টদের দাবি, মাহফুজুর রহমানের সঙ্গীতানুষ্ঠানটি তারুণ্যকে উদ্বুদ্ধ করে, প্রেরণা জোগায়। সংস্কৃতি ও সৃজনশীলতার প্রতি আগ্রহ জন্মে, তৈরি হয় নতুন শিল্পীর।