শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখা প্রার্থনা ফারদিন দীঘি এখন পুরোদস্তুর নায়িকা। বঙ্গবন্ধুর উপর নির্মিত চলচ্চিত্র টুঙ্গিপাড়ার মিয়াভাই দিয়ে অভিষেক ঘটেছে নায়িকা হিসেবে। সেই ছোট দীঘি এখন নেটিজেনদের আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু।
দীঘি বড়ো হচ্ছেন, ঈদের আনন্দ আমেজে আসছে পরিবর্তন। তার উপর করোনা পরিস্থিতিতে সব এলোমেলো। অন্য কিছু যেমন তেমন, তারকারা শপিংয়ে মনেযোগ দেন বেশি। দীঘি ব্যতিক্রম হবে কেনো! প্রতি বছর ঈদে দশটির কম ড্রেসে উৎসব জমে না।
রোজার ঈদ বা কোরবানি, দশ জামা তার চাই’ই চাই। করোনার ফলে বাইরে আউটডোর শপিং করতে না পারলেও অনলাইনে চলছে কেনাকাটা। ইতোমধ্যে দশ জামা হয়ে গেছে এবার। বাবা, মামাদের দেওয়া উপহারেরগুলো তো আছেই।
সাত দিন ধরে ঈদ উদযাপন করেন দীঘি। ঈদের সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যার জন্য তুলে রাখেন আলাদা পোশাক। এই সময়টা পুরোপুরিভাবে উপভোগ করতে চান তিনি।














