ধর্ষণের দায়ে ১০ বছরের কারাদণ্ড রাম রহিমকে!

0

ভারতের হরিয়ানার কথিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে দুই নারী ভক্তকে ধর্ষণের দায়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ভারতীয় দণ্ডবিধি ৩৭৬/৫০৬ ধারায় তাঁকে এ দণ্ড দেওয়া হয়। আজ রোববার এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়। গত শুক্রবার তাঁকে এ অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। নিয়ে যাওয়া হয় রোহতক শহর থেকে ১০ কিলোমিটার দূরের সানোরিয়া কারাগারে।
রাম রহিম

সোমবার স্থানীয় সময় বেলা ২টা ২৫ মিনিটে হেলিকপ্টারে করে সানোরিয়া কারাগারে উড়ে যান সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক জগদীপ সিংহ। নিরাপত্তার কথা চিন্তা করেই কারাগারে অস্থায়ী আদালত পরিচালনা করা হয়। কারাগারটি ঘিরে রেখেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

আদালতের বিচারক শুনানির শুরুতেই বাদী ও বিবাদী দুই পক্ষকে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ১০ মিনিট করে সময় বেঁধে দেন। এ সময় রাম রহিমের আইনজীবী দাবি করেন, রাম রহিম একজন সমাজকর্মী। তিনি জনগণের কল্যাণে কাজ করেন। তাই বিচারককে রাম রহিমের অপরাধকে ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ করেন। একপর্যায়ে রাম রহিম কেঁদে ফেলেন এবং বিচারকের কাছে ক্ষমা প্রার্থনা করেন। ডেরা চেয়ারপারসন বিপাসনা ইনসানের বরাত দিয়ে সংবাদ সংস্থা জানায়, তিনি ডেরার অনুসারীদের আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানিয়েছেন।

তবে এরই মধ্যে সিরসায় দুটি গাড়িতে আগুন দিয়েছে ভক্তরা। রায়ের পর রাম রহিমের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এরপর তাঁকে কারা পোশাক পরিয়ে সেলে পাঠানো হবে। রাম রহিমের আইনজীবীরা আদালতকে অনুরোধ করেন তাঁর সঙ্গে কিছু ওষুধ রাখার অনুমতি দিতে। এরপর রায়ের কপি ডেরার প্রধান ও সিবিআইএর আইনজীবীকে দেওয়া হয়।

রায়ের পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং জরুরি বৈঠক করেন। তিনি বলেন, ‘জনসাধারণকে অবশ্যই এ রায় মেনে নিতে হবে। অবশ্যই শান্তি বজায় রাখতে হবে। এখন পরিস্থিতি খুব স্বাভাবিক। আমাদের বাহিনীও প্রস্তুত রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর কিছু ঘটতে দেওয়া যাবে না।

এদিকে হরিয়ানার মুখ্যমন্ত্রী রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও রাজ্যের পুলিশের মহাপরিদর্শককে নিয়ে জরুরি বৈঠকে ডেকেছেন। এর আগে বাদীপক্ষ রাম রহিমের সর্বোচ্চ শাস্তি দাবি করে।

এনডিটিভির খবরে বলা হয়, দুই নারীকে ধর্ষণের জন্য ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে রাম রহিম সিংকে। দুই সাজা পর্যায়ক্রমে কার্যকর হবে বলে ভারতীয় গণমাধ্যমে ‘রকস্টার বাবা’ নামে পরিচিতি পাওয়া এই ধর্মগুরুকে মোট ২০ বছর জেল খাটতে হবে। সেই সঙ্গে ধর্ষণের শিকার দুই নারীকে দিতে হবে ১৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে