নিউইয়র্কে বাস টার্মিনালে বিস্ফোরণ

0
নিউইয়র্কে বাস টার্মিনালে বিস্ফোরণ

স্থানীয় সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে একটি বাস টার্মিনালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
নিউইয়র্কে বাস টার্মিনালে বিস্ফোরণ

ম্যানহাটনের মধ্যাঞ্চলে ফোরটিটু স্ট্রিট এবং এইটথ এভিনিয়্যুতে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে এক টুইট বার্তায় এ খবর দেয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়, ম্যানহাটনের মধ্যাঞ্চলে পোর্ট অথরিটি বাস টার্মিনালে একটি দুর্ঘটনার খবর পেয়ে আমাদের কর্মীরা ঘটনাস্থলে গেছেন।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, পোর্ট অথরিটি বাস টার্মিনালে মাটির নিচ দিয়ে হাঁটার রাস্তায় এ বিস্ফোরণ হয়।

বিস্ফোরিত হওয়া বস্তুটি পাইপ বোমা হবে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার পর সেখান থেকে একজনকে আটক করা হয়।

সকালে বিস্ফোরণের পরপরই ওই এলাকায় কয়েকটি সাবওয়ে ট্রেনলাইন খালি করে ফেলা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে