ভাড়া দেওয়া হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবন

0
ভাড়া দেওয়া হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবন

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বাজার দরে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাকিস্তানের বিদ্যমান আর্থিক সংকটে কিছুটা লাগাম টানতেই এই পদক্ষেপ। খবর এনডিটিভি।

পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি সূত্রে জানা গেছে, পাকিস্তানের তেহরিক-ই-ইমসাফের পরিকল্পনা অনুসারে ২০১৯ সালেই প্রধানমন্ত্রীর বাসভবনকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার পরিকল্পনা করা হয়েছিল।

বিশ্ববিদ্যালয় তৈরি করাকে সামনে রেখে প্রধানমন্ত্রী ইমরান খান গত ২০১৯ সালের আগস্ট মাসেই খালি করে দিয়েছিলেন তাঁর জন্য বরাদ্দ থাকা সরকারি বাসভবন। তবে পূর্বের পরিকল্পনা বাতিল করে এখন থেকে উক্ত স্থানে রেড জোন বিভিন্ন সাংস্কৃতিক, ফ্যাশন, শিক্ষামূলক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইমরান খান।

সামা টিভির রিপোর্টে আরও জানানো হয়েছে, এ ব্যাপারে দু’টি কমিটিও গঠন করা হয়েছে যাদের কাজ হবে প্রধানমন্ত্রীর বাসভবনে অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে এবং নিরাপত্তা ও শৃঙ্খলার দিকে নজরদারি নিয়ে। সংশ্লিষ্ট বিষয়ে মন্ত্রিসভার বৈঠক হওয়ারও সম্ভাবনা রয়েছে।