মৃত্যুর অনুভূতি

1
মৃত্যুর অনুভূতি

দীর্ঘদিন যাবৎ আইসিইউতে বিভিন্ন মৃত্যুপথযাত্রী রোগী, যারা CPR (Cardio pulmonary resuscitation), DC shock, RSI (Rapid sequence induction) with invasive or non invasive ventilation, এর পরে পুণরায় জীবনে ফেরত এসেছেন সেসব রোগীর উপর স্টাডি করে চিকিৎসাবিজ্ঞান বেশ কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছে।
মৃত্যুর অনুভূতি

– চল্লিশ শতাংশ রোগী – মৃত্যুপথ থেকে ফিরে এসে কিছুই মনে করতে পারেন না, তাকে আমরা চিকিৎসকরা কি করেছিলাম! শুধু এটুকু বলেন – কেমন জানি একটা অনুভূতি! কেমন জানি অনুভূতিটা যে আসলে কি?!? সেটা অস্পষ্ট। এদের বেশির ভাগের ই anterograde amnesia হয় , কারণ আই সি ইউ তে বা রোগীকে intubate করার সময় আমরা ব্যাথানাশক, স্মৃতিনাশক ঔষধ পোয়োগ করি। হয়তো তার কিছু residual effect রোগীর পূর্ণ জ্ঞান আসার পরও রয়ে যায়।

– তিরিশ শতাংশ রোগী চমৎকার অভিজ্ঞতার বর্ণনা দেন।
এঁদের অনেকেই হঠাৎ কুয়াশা বা ঘোলাটে পরিবেশের উপস্থিতি পান। এঁদের মধ্যে আবার ষাট শতাংশ হঠাৎ তীব্র বুক মোচড়ানো অনুভূতি পান, খুব অল্প সময়ের জন্য। চল্লিশ শতাংশ কুয়াশার মধ্যেই তাদের সম্মুখে ঝাপসা কোন অপরিচিত অবয়বের অস্তিত্ব টের পান! (ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায়)
বারবার প্রশ্ন করা সত্ত্বেও রোগীরা বলেন -” ডক্টর! ওঁনার চেহারা খুবই অস্পষ্ট আর ঝাপসা মনে হচ্ছিলো!”

– বিশ শতাংশ রোগী শরীরটা হঠাৎ হালকা অনুভব করেন, এঁদের মধ্যে কেউ কেউ শূণ্যে ভাসার অভিজ্ঞতাও বলেছেন! হঠাৎ সব স্তব্ধ হবার অনুভূতি, পরক্ষণেই ডক্টর বা সিস্টার এর চিৎকারের শব্দ শুনতে পান। মজার বিষয় হচ্ছে এই মুহূর্তে শরীরটা আবার ভারী বোধ হয় বা শূণ্য থেকে আবার বিছানায় ফিরে আসার অনুভূতির অভিজ্ঞতা দেন রোগীরা।

– পাঁচ শতাংশ রোগী অদ্ভুত ঘ্রাণ পান, তাদের মস্তিষ্ক স্মৃতির পাতা শিশু থেকে কৈশোর, যৌবনের স্মৃতিগুলো খুব দ্রুত রিলে করতে থাকে। অনেকে সম্মুখে খুব আপনজন, যিনি অতীতে মৃত তাকে দেখতে পান।

– পাঁচ শতাংশ রোগী অনেক কিছুই হয়তো টের পান কিন্তু একেবারেই নিশ্চুপ থাকেন। কোন প্রশ্নের ই উত্তর দিতে চান না। বারবার প্রশ্ন করলে বিরক্ত হন।

চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যা হলো –
মৃত্যুর সময় CBF (cerebral blood flow), CPP (Cerebral perfusion pressure), CMR (Cerebral metabolic rate) সবই কমে যায় – ফলে হেলুসিনেশন হয়।
রোগী shock এ থাকে। প্রেসার পাওয়া যায়না। তাই ব্রেনে রক্তপ্রবাহ কমে যায়, অক্সিজেন কমে যায় (hypoxia হয়) – তাই কুয়াশা বা fog দেখে মৃত্যু পথযাত্রী মানুষ, তাদের হালকা বোধ হয়।

বিজ্ঞান এবং বিশ্বাস বরাবরই সাংঘর্ষিক। এর মধ্য থেকে ই প্রশ্নের উত্তর খুঁজে নিতে হবে।

লেখক : ডা: আসিফ উর রহমান
বিশেষজ্ঞ চিকিৎসক আইসিইউ , এপোলো হাসপাতাল ঢাকা।

1 মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে