সকলের মতো ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ উপভোগ করেন ঢালিউডের কিং শাকিব খান। ম্যাচ শুরুর আগে গতকাল ফেসবুক পেজে প্রেডিকশন জানতে চেয়ে পোস্ট করেন। শাকিব নিজে কোন দল তা খোলাসা করেননি।
ব্রাজিল আর্জেন্টিনার সুপার ক্ল্যাসিকোর উত্তেজনার সবটুকু রস আস্বাদন করেন শাকিব খান। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিজয়ী আর্জেন্টিনাকে অভিনন্দন জানাতে ভোলেননি। স্ট্যাটাসে শাকিব লিখেন, দীর্ঘ প্রতীক্ষার পর মেসিদের স্বপ্ন সত্যি হলো। অর্জন করে নিলো ট্রফি। অনেক বছর বছর পর শিরোপাজয়ী আর্জেন্টিনাকে অভিনন্দন।
হারলেও চমৎকার খেলেছে ব্রাজিল। শেষ হবার আগ অবধি জয়ের মানসিকতা ধরে রাখে। ব্রাজিলের প্রশংসায় শাকিব বলেন, ব্রাজিল অনেক ভালো খেলেছে। উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ উপহার দেওয়ায় সমস্ত খেলোয়াড়দের ধন্যবাদ।
শাকিব খান বর্তমানে ব্যস্ত আছেন তপু খানের লিডার: আমিই বাংলাদেশ ছবির কাজে। এছাড়া সম্প্রতি শেষ করেন ওয়াজেদ সুমনের অম্তরাত্মা ছবির শুটিং। দুটি চলচ্চিত্র আসন্ন ঈদ-উল-আযহায় মুক্তি দেওয়ার পরিকল্পনা থাকলেও করোনা পরিস্থিতিতে স্থবির হতে পারে।














