প্রকাশিত হলো ব্যালন ডি’অরের শর্টলিস্ট

0
প্রকাশিত হলো ব্যালন ডি'অরের শর্টলিস্ট

স্বপ্ন সত্যি করা মৌসুম কাটিয়েছেন লিওনেল মেসি। বার্সার হয়ে কোপা দেল রে জিতেছেন। তারচেয়ে বড়ো কথা, আর্জেন্টিনার জার্সিতে ঘোচালেন শিরোপা খরা। কোপা আমেরিকা জয়ে অধিনায়কের যা যা করণীয়, বাদ রাখেননি কিছু।

কোপা আমেরিকার এক আসরে সর্বোচ্চ গোল, অ্যাসিস্ট। দলের মোট ১২ গোলের ৯ টি প্রত্যক্ষ অবদান। গোল্ডেন বুট, বল দুটোই নিলেন নিজের কব্জায়। পার করছেন জীবনের সবচাইতে সেরা সময়। সপ্তম ব্যালন ডি’অর অনেকটা নিশ্চিত বলা চলে।

এরই মাঝে প্রকাশিত হয়েছে ব্যালনের সংক্ষিপ্ত তালিকা। মেসির খুব কাছাকাছি আছেন ইতালির মিডফিল্ডার জর্জিনহো। ব্রাজিলে জন্ম নেওয়া ২৯ বছর বয়সী তারকা ইতালির ইউরো জয়ে রাখেন মূখ্য ভূমিকা। তার সঙ্গে জায়গা ভাগ করে নিয়েছেন চেলসি সতীর্থ ফরাসি তারকা অ্যাঙ্গোলো কান্তে। চেলসির উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জয়ে দূর্দান্ত পারফর্ম করলেও ইউরোতে ব্যর্থ ফ্রান্স। সেরার দৌঁড়ে কান্তে তাই খানিক পিছিয়ে।

ব্যালন ডি’অরের শর্টলিস্টে আছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, ইউরোর সেরা খেলোয়াড়ের খেতাব জয়ী একমাত্র গোলরক্ষক ইতালির জিয়ানলুইজি ডোনারুমা, রবার্ট লেভানডস্কি, কিলিয়ান এমবাপ্পে, ফ্রেদেরিকো সিয়েশা, কেভিন ডি ব্রুইন, রহিম স্টার্লিং, হ্যারি কেইন। ইংল্যান্ড ইউরো জিততে পারলে মেসির পর রেসে এগিয়ে থাকতেন হ্যারি কেইন।