যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাস্যকর মন্তব্য করে আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি তিনি বলেছেন, সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের প্রতি আস্থা না থাকায় অনেক মার্কিন করোনার টিকা গ্রহণে রাজি হচ্ছে না।
ওয়াশিংটন এক্সামিনার পত্রিকা সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন দেশের ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তির শরীরে কোভিডের অন্তত এক ডোজ টিকা ৪ জুলাইয়ের মধ্যে দেওয়ার যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন সেটি বাস্তবায়ন হয়নি। সে সূত্রে ট্রাম্প এ কথা বলেছেন।
আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার সিডিসির মতে, দেশটিতে টিকা গ্রহণকারীর সংখ্যা এখনো পর্যন্ত ৭০ শতাংশ ধরতে পারেনি।
অবশ্য, জরিপ সংস্থা পিউ রিসার্চ সেন্টারের মতে ট্রাম্পের রিপাবলিকান পার্টির প্রচুর সমর্থক ও সদস্য ইতোমধ্যেই কোভিড টিকা নিয়ে নিয়েছেন।
এদিকে হোয়াইট হাউসও ভ্যাকসিন নেওয়ার প্রবণতা হ্রাসের সত্যতা স্বীকার করেছে। তারা জানায়, করোনার টিকা সম্পর্কে অনলাইনে বিভিন্ন ভুল তথ্য থাকার কারণে এ অবস্থা। অবশ্য এখন সেগুলো সংশোধনের কাজ চলছে।














