চোটের কারণে বাংলাদেশে আসছেন না ফিঞ্চ

0
চোটের কারণে বাংলাদেশে আসছেন না ফিঞ্চ

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ করে ঢাকায় আসবে ক্রিকেট অস্ট্রেলিয়া। খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যা গুরুত্বপূর্ণ উভয় দলের জন্য। কিন্তু, সিরিজ শুরুর আগে দুঃসংবাদ অজি শিবিরে। বাংলাদেশে আসছেন না অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

হাঁটুর চোটের ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ অসমাপ্ত রেখেই দেশে ফিরলেন ফিঞ্চ। সফরের শুরু থেকে ব্যথা অনুভব করলেও খেলেন টি-টোয়েন্টি সিরিজে। তবে চোট বেড়ে যাওয়ায় নামেননি প্রথম ওয়ানডেতে। এবার দেশেই চলে যেতে হলো এই ওপেনিং ব্যাটসম্যানকে।

দেশে অস্ত্রোপচার করা হবে তার। ধারণা করা হচ্ছে, লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে পারেন তিনি। এমনকি মিস হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপও। চিকিৎসারা আশা রাখছেন, বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন ফিঞ্চ।

বাংলাদেশ সফরে অ্যারন ফিঞ্চের পরিবর্তে টিম অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভার বর্তাতে পারে ম্যাথু ওয়েডের উপর।