একটা সময় মেয়েদের কলেজে অভিনয় নিয়ে প়়ড়াতেন বলিউড তারকা মনোজ বাজপায়ী। মহিলাদের সামনে অস্বস্তি হতো তার। পড়ানো দূরের কথা, কলেজের সদর দরজা দিয়ে ভিতরে ঢুকতেও লজ্জা পেতো মনোজ এক দিন পড়লেন বিপদে।
ছাত্রীদের দেখা নেই, তিনি পৌঁছে গেছেন। কিন্তু সাহস পাচ্ছেন না একা একা সদর দরজার চৌকাঠ পেরোবার। শেষমেশ কলেজের সামনের চায়ের দোকানে কাপের পর কাপ চা খেয়ে সময় কাটালেন। ছাত্রীরা কলেজে পৌঁছাবার পর তিনি কলেজের ভিতরে প্রবেশ করেন।
ওই কলেজে শুধু মহিলাদের বাথরুম ছিল। সবাইকে সেখানে যেতে হতো। মনোজ এক দিন বাথরুমে ঢুকেছেন। কিন্তু বেরোবার সময় হঠাৎ দেখেন কয়েকজন মহিলাও প্রবেশ করেছেন। ওদের গলার আওয়াজ পেয়ে মনোজ ভয়ের চোটে ভিতরেই এক কোণে লুকিয়ে পড়়েন। সকলে মিলে বের হবার পর তিনি বাইরে আসেন।
সম্প্রতি মনোজ বাজপায়ীর নতুন ছবি ‘ডায়াল ১০০’-এর জন্য সাক্ষাৎকার দেওয়ার সময় মজার ঘটনাগুলি শেয়ার করেন মনোজ। ডায়াল ১০০-তে আরও অভিনয় করেন অভিনেত্রী নীনা গুপ্তা এবং সাক্ষী তালওয়ার। সাক্ষাৎকারে জানা গেলো, সেই কলেজেই পড়তেন সাক্ষী এবং অভিনয়ের শিক্ষা নিয়েছেন মনোজের কাছেই।














