হাইতিতে ভূমিকম্পে নিহত বেড়ে ১২৯৭

0

নিহতের সংখ্যা বেড়েই চলছে হাইতিতে৷ সম্প্রতি ঘটে যাওয়া ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ঘটনায় এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১২৯৭ জনের লাশ।

আজ সোমবার বিবিসি’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, হাইতির দক্ষিণ–পশ্চিমাঞ্চলে স্থানীয় সময় শনিবার সকালে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। এতে বাড়ি, গির্জা, হোটেলসহ অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এখনো পর্যন্ত হাইতির উদ্ধারকর্মীরা ১২৯৭ জনের লাশ উদ্ধার করেছে। আহতের সংখ্যা পাওয়া গিয়েছে প্রায় ৫ হাজার ৭০০ জন। এখনও নিখোঁজ রয়েছে অনেক মানুষ। ধারণা নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সম্প্রতি হাইতিতে প্রেসিডেন্টকে হত্যার পর পরিস্থিতি গুরুতর অবস্থায় রয়েছে। এই মুহুর্তে ভূমিকম্পে গুরুতর অবস্থায় যোগ হয়েছে হাইতির অর্থনৈতিক পরিস্থিতি।