চারটি গাড়ি ও হেলিকপ্টার ভরে নগদ অর্থ নিয়ে পালিয়েছিলেন আফগান প্রেসিডেন্ট

0

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশত্যাগের সময় চারটি গাড়ি ও একটি হেলিকপ্টার ভরে নগদ অর্থ নিয়ে গেছেন বলে দাবি করেছে কাবুলে রাশিয়া দূতাবাস।

কাবুলে রাশিয়া দূতাবাস সূত্রে রাশিয়ান বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, হেলিকপ্টারে পালানোর সময় প্রচুর পরিমাণ অর্থ ভরতে দেখা গিয়েছিল এতে। এমনকি হেলিকপ্টারে জায়গা না হওয়ায় কিছু নগদ অর্থ ফেলে যেতে বাধ্য হয়েছেন তিনি।

কাবুলে রুশ দূতাবাসের মুখপাত্র নিকিতা ইশচেঙ্কোর বরাত দিয়ে আরআইএ জানিয়েছে, পালানোর সময় চারটি গাড়ি ভর্তি নগদ অর্থ নিয়ে গিয়েছিল আশরাফ গণি। নগদ অর্থের আরেকটি অংশ একটি হেলিকপ্টারে ঢোকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু জায়গা না হওয়ায় এর একটা অংশ বিমানবন্দরের টারমাকে ফেলে গেছেন।

এদিকে ইশচেঙ্কো বার্তা সংস্থা রয়টার্সকেও একই বক্তব্য প্রদান করেছেব। তথ্যের উৎস হিসেবে বিমানবন্দরে থাকা প্রত্যক্ষদর্শীদের কথা উল্লেখ করেছেন তিনি

উল্লেখ্য, রোববার তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করা শুরু করলে দেশ ছেড়ে পালিয়ে যান আশরাফ গনি। উজবেকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়েন বলে খবর প্রকাশ পেলেও প্রকৃত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।