ইরাকে আইএস দৌড়ের ওপর, পালিয়ে যাচ্ছে নেতারা

0

ইরাকের তাল আফারের তিনটি এলাকা জঙ্গি দল ইসলামিক স্টেট বা আইএসের কাছ থেকে নিজেদের দখলে নিয়েছে দেশটির বাহিনী। ইরাকি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে পেন্টাগন-প্রধানের বাগদাদ সফরের পরই তারা সেগুলো নিজেদের দখলে নেয়।
ইরাকে আইএস

এএফপির খবরে জানানো হয়, জাতিসংঘ বলছে, গত দুই দিনে হাজার হাজার বেসামরিক নাগরিক পালিয়ে গেছে তাল আফার থেকে ।

বাগদাদে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেন, জঙ্গিরা দৌড়ের ওপর আছে। তিনি আরও বলেন, জঙ্গিদের দখল থেকে শহর ও মানুষগুলোকে মুক্ত করা হচ্ছে। জঙ্গিরা তাদের হারানো এলাকার আর এক ইঞ্চিও দখলে নিতে পারবে না।

গত রোববার আইএসের বিরুদ্ধে হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন জোট তাল আফার পুনর্দখল করতে । তাল আফারে এক হাজারের মতো আইএস জঙ্গি রয়েছে।

আধা সামরিক জোট হাশেদ-আল শাবির সেনাবাহিনী ও পুলিশ পরে আল কিফাহ, আল নূর ও আল আস্কারি এলাকার পুরো নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে