জামালের ফেভারিট ব্রাজিল

0

বাংলার ফুটবলের সবচেয়ে বড়ো পোস্টার বয় জামাল ভূঁইয়া। ব্রাজিল আর্জেন্টিনা সুপার ক্ল্যাসিকোর আঁচ লেগেছে তার গায়েও। ১৯৯৪ সালে প্রথমবার বিশ্বকাপ দেখেন। রোমারিওর ব্রাজিল চতুর্থবার উঁচিয়ে ধরে শিরোপা। সেলেসাও ভক্ত বনে যান জামাল। ২০০২ এ রোনালদোকে দেখে পোক্ত হয় সমর্থন।


কোপা আমেরিকার এবারের ফাইনালে কারা এগিয়ে; এমন প্রশ্নে প্রিয় দল ব্রাজিলকে এগিয়ে রাখলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক। তার মতে, ব্রাজিল ফেভারিটের মতো খেলেই শেষ অবধি এসেছে। শেষ হাসির ফুলও হলুদ শিবিরে ফুটবে।


জামাল জানেন, কাজটি সহজ নয়। গলার কাঁটা লিওনেল মেসি। তিনি মানেন, মেসি সেরা। নিজের দিনে ধসিয়ে দিতে পারেন যেক কারো রক্ষণ। ব্রাজিল তা আরও ভালোভাবে জানে। মেসিকে আটকে দিয়ে ২০১৯ এর পর ফের শিরোপা উল্লাসে মাতবে ব্রাজিল, এমনটাই বিশ্বাস বাংলার দলপতির।


মেসিকে আটকানোর সব ধরণের ছক নিশ্চয়ই এঁকে রেখেছেন ব্রাজিল কোচ তিতে! মেসিও নিশ্চয় কৌশল সাজালেন ছকের আঁকিবুঁকি কাটিয়ে এগিয়ে যাবার!