বিপিএল এর ৩৯ তম ম্যাচে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে মাহমুদউল্লাহ রিয়াদের দল খুলনা টাইটানস। মঙ্গলবার দুপুর ১টায় শুরু হয়েছে ম্যাচটি। সরাসরি দেখাচ্ছে গাজী টিভি এবং মাছরাঙা টেলিভিশন।
এরমধ্যে শেষ চার নিশ্চিত করে ফেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস, ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটানস এবং রংপুর রাইডার্স। অদ্যাবধি সবার ওপরে আছে তামিম ইকবালের কুমিল্লা। তারপরে আছে সাকিব আল হাসানের ঢাকা। তিনে মাহমুদউল্লার খুলনা। চারে মাশরাফির রংপুর। এই ম্যাচে খুলনা জিতলে চলে যাবে দুইয়ে। আর কুমিল্লা জিতলে বাড়বে আরও দুই পয়েন্ট।
অবশ্য এখনো দলগুলোর চূড়ান্ত পজিশন নির্ধারণ হয়নি। কারণ চারে উঠা সব দলেরই দুই-একটা করে ম্যাচ বাকি আছে। আজকের ম্যাচ বাদে কুমিল্লার আরও এক ম্যাচ হাতে আছে। এছাড়া ঢাকা, রংপুরেরও একটি করে ম্যাচ বাকি। ম্যাচগুলোর পরই ঠিকঠাক হবে এক থেকে চার নম্বর পজিশন।














