ঢাকাই চলচ্চিত্রের হটশট নায়িকা নুসরাত ফারিয়া। আলোচলায় থাকতে পছন্দ করেন। কখনও সিনেমা, কখনও গানের কারণে তাকে নিয়ে চর্চা হয়। রূপে অনন্যা এই সুন্দরী ভীষণ অ্যাকটিভ সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
চলছে আমের মৌসুম। পাকা আমে সয়লাব বাজার। ঘরে ঘরে মিষ্টি ঘ্রাণ৷ সুমিষ্ট ফলটি নিয়ে মাতামাতিতে যোগ দিলেন নুসরাত ফারিয়াও। বিকালে ফেসবুকে এক মিনিটের একটি ভিডিয়ো আপলোড দেন।
ভিডিয়োতে দেখা যায় বাড়ির ছাদে গাছেদের পাশ কাটিয়ে ছুটে চলছেন ফারিয়া। যেন প্রজাপতি পাখা মেলে উড়ছে। পেছন পেছন কাটা চামচে সাঁটা এক টুকরো আমসমেত ছুটছে কেউ একজন। খানিক বাদে তার হাত থেকে নাম নিজের হাতে নেন ফারিয়া।
ক্যামেরার দিকে তাক করেন। ভক্তদের আহবান করছেন আম খেতে। একদিকে সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক, ছাদ বাগানের স্নিগ্ধ বিকাল আর প্রিয় তারকা বলছে, কার আম চাই? সব মিলিয়ে নুসরাত ফারিয়া তার ভক্তদের আমের তেষ্টা বাড়িয়ে দিয়েছে নির্ঘাৎ!














