রাম রহিমের রায় আজ, রোহতকে তিন স্তরের নিরাপত্তা

0

রাম রহিমের সাজাকে কেন্দ্র করে ইন্ডিয়ান এক্সপ্রেস সর্বোচ্চ সতর্কতা জারির খবর দিয়েছে। টাইমস অফ ইন্ডিয়া তাদের অনলাইন ভার্সনের শিরোনামে লিখেছে, ডেরা প্রধানের সাজা ঘোষণার দিনে রোহতক উত্তপ্ত। সংবাদমাধ্যম জানিয়েছে রোহতকে সেনা মোতায়েন রয়েছে।
রাম রহিম

এনডিটিভির ওয়েবসাইটে রাম রহিমের ঘাঁটি থেকে হাজারও ভক্তকে উচ্ছেদ করার খবর দেওয়া হয়েছে। হিন্দুস্থান টাইমস লিখেছে: আজ রাম রমিহের সাজা ঘোষণা, রোহতক যেন দূর্গ, বন্ধ থাকবে স্কুল-কলেজ।

১৫ বছরের পুরনো এক ধর্ষণ মামলায় শুক্রবার সিবিআই-এর আদালতে দোষী সাব্যস্ত হন রাম রহিম। বিচারপতি জগদীপ ২০০২ সালে নিজ আশ্রমে দুই নারী অনুসারীকে ধর্ষণ করার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। রায় ঘোষণার পর একটি সরকারি হেলিকপ্টারে করে কথিত এই ধর্মগুরুকে নিয়ে যাওয়া হয় রোহটাকে। রাম রহিম এখন সেখান থেকে ১০ কিলোমিটার দূরে সুনারিয়ার ডিস্ট্রিক্ট জেলের একটি বিশেষ সেলে বন্দি রয়েছেন।

গত শুক্রবার আদালতের রায়ের পর যেভাবে বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছিল ডেরা অনুগামীরা তারপর আর কোনও ঝুঁকি নিতে রাজি নয় হরিয়ানা প্রশাসন।হরিয়ানার রোহতক জেলা ও সুনারিয়া জেল চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে সুনারিয়া জেলে নিয়ে আসা হবে বিচারককে। সেখানেই সাজা ঘোষণা করবেন তিনি। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট নির্দেশ মেনে আজ দুপুর আড়াইটে নাগাদ কড়া নিরাপত্তায় বিমানে করে বিচারক জগদীপ সিংকে জেলে নিয়ে আসা হবে। জেল গেটেই সাজা ঘোষণা করবেন তিনি।

হরিয়ানার পাঁচকুলাতে গত শুক্রবার সিবিআই আদালত রাম রহিমকে ধর্ষণে দোষী সাব্যস্ত করলে তার হাজার হাজার ভক্ত হরিয়ানা, পাঞ্জাব ও দিল্লির বিভিন্ন জায়গায় তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন, ট্রেন-বাসও জ্বালিয়ে দেওয়া হয়। সেদিনের সহিংসতায় অন্তত ৩৫জন নিহত ও আরও বহু লোক আহত হওয়ার পর অভিযোগ ওঠে, হরিয়ানা প্রশাসন পরিস্থিতি সামলাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে। সোমবার যাতে সেদিনের ঘটনার পুনরাবৃত্তি না-হয়, তার জন্য চরম সতর্কতা নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে