১৭৭ রানের টার্গেট এ ব্যাট করছে রংপুর

0
১৭৭ রানের টার্গেট এ ব্যাট করছে রংপুর

বিপিএল টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে চট্টগ্রাম পর্বের চতুর্থ ও টুর্নামেন্টের ২৮তম ম্যাচ জয়ের জন্য রংপুর রাইডার্সকে ১৭৭ রানের টার্গেট দিলো চিটাগং ভাইকিংস। টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৬ রান করে স্বাগতিক চিটাগং।

১৭৭ রানের টার্গেট এ ব্যাট করছে রংপুর

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চিটাগং-এর পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন দক্ষিণ আফ্রিকার ভ্যান জাইল। তার ৪০ বলের ইনিংসে ৩টি চার ও ৪টি ছক্কা ছিলো।

এছাড়া সৌম্য সরকার ৩০, আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান ২৫ ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা ২২ রান করেন। রংপুরের মাশরাফি, মালিঙ্গা, নাহিদুল, রুবেল ও পেরেরা ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

চিটাগং ভাইকিংস: ১৭৬/৭, ২০ ওভার (জাইল ৬৮, সৌম্য ৩০, নাহিদুল ১/৪)।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে