করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের গোসলের জন্য ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স চালু করেছে চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন গাউছিয়া কমিটি।
মঙ্গলবার অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করআর সময়ে বিভাগীয় কমিশনার মুহাম্মদ কামরুল হাসান বলেন, করোনায় মৃত ব্যক্তিদের গোসলের জন্য দেশের মধ্যে আমাদের চট্টগ্রামেই প্রথমবারের মতো এ ধরনের ভ্রাম্যমাণ গোসলখানা চালু হলো। গাউছিয়া কমিটির এই গাড়িটিতে গোসল ও কাফন পরানোর ব্যবস্থা রয়েছে। আর তাই করোনা আক্রান্তদের কোথাও গোসল ও কাফন পরাতে সমস্যা হলেই গাড়িটি গিয়ে তার যাবতীয় সব ব্যবস্থা করতে পারবে।
এছাড়া করোনার শুরু থেকে গাউসিয়া কমিটির লোকজন মানবতার সেবায় নিয়োজিত থেকে বিভিন্ন কর্মকাণ্ড করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
জানা যায়, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিনের সভাপতিত্বে ভ্রাম্যমাণ অক্সিজেনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ মিজানুর রহমান, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান ও চট্টগ্রাম সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি সহ আরো অনেকে।














