জর্জিয়ায় ২২ তলাবিশিষ্ট হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ১২

0
জর্জিয়ায় ২২ তলাবিশিষ্ট হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ১২

ইউরোপের জর্জিয়ার একটি সমুদ্রতীরবর্তী রিসোর্টের অভ্যন্তরের হোটেলে আগুন লেগে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১২ জন। বটামি এলাকায় অবস্থিত ওই রিসোর্টটির ২২ তলাবিশিষ্ট লিওগ্রান্ড হোটেলে এ প্রাণহানির ঘটনা ঘটে।

জর্জিয়ায় ২২ তলাবিশিষ্ট হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ১২

দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়টি নিশ্চিত করে জাল মিকেলাদজে বলেছেন, ২২ তলাবিশিষ্ট লিওগ্র্যান্ড হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতরা সকলেই আগুনের ধোঁয়ার কারণে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে মারা যান।

তিনি আরো বলেন, এ ঘটনায় আহত ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের অধিকাংশই আগুনের ধোঁয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হন।

খবর বলা হয়, নিহতরা শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে মারা যান। তবে কি কারণে আগুনের ঘটনা ঘটেছিল তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

অগ্নিকাণ্ডের পর রিসোর্ট থেকে শতাধিক ব্যক্তিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। নিহতরা কোন দেশের নাগরিক তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তবে কয়েকজন আহতের মধ্যে তুর্কি ও ইসরায়েলি রয়েছেন।

এ প্রসঙ্গে আঞ্চলিক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট এবং ১০০ কর্মীকে উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে।
সূত্র : বিবিসি

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে