অপহরণ মামলায় ২ জনকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড

0
অপহরণ মামলায় ২জনকে ১৪বছরের সশ্রম কারাদন্ড

কিশোরী অপহরণের ঘটনায় অভিযুক্ত ২ ভাইকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার বিকেলে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোসলেহ উদ্দিন এ আদেশ দেন। এ মামলায় অভিযুক্ত ৫ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

দণ্ডিতরা হলেন- মহেশখালী উপজেলার গোরকঘাটা সিকদার পাড়া এলাকার মৃত সিরাজুল ইসলাম সওদাগরের ছেলে আবদুর রাজ্জাক (৪২) ও ডা. নুরুল আমিনের ছেলে আতাউল্লাহ ওরফে ননাইয়া (৪৩)। আবদুর রাজ্জাকের চাচাতো ভাই হন আতাউল্লাহ।

স্আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বদিউল আলম সিকদার গণমাধ্যমকে বলেন, ২০০২ সালে কক্সবাজার সদর উপজেলার ধাওনখালী এলাকা থেকে প্রাইভেটকারে করে ১৪ বছর বয়সীএক কিশোরীকে ঢাকায় নিয়ে যান অভিযুক্তরা। ঢাকায় বেশ কিছুদিন রাখার পর পুনরায় বক্সবাজারের ইউনাইটেড হোটেলে রাখেন তারা। একপর্যায়ে শিশুটি চিৎকার দেওয়ায় পুলিশ তাকে উদ্ধার করে এবং অভিযুক্তদের গ্রেফতার করে। পরে ভিকটিমের বাবা তাদেরসহ আরও ৬-৭ জনের নামে মামলা দায়ের করেন।

তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। সাক্ষ্য প্রমাণ শেষে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক ২ আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন। বিকেলে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।