একসঙ্গে দুই ছেলে ও এক মেয়ের জন্ম দিলেন লাকী

0
একসঙ্গে দুই ছেলে ও এক মেয়ের জন্ম দিলেন লাকী

ময়মনসিংহের বেসরকারি একটি হাসপাতালে দুই ছেলে ও এক মেয়ের জন্ম দিয়েছেন মোছা. লাকী আক্তার (৩২) নামের এক নারী।

রবিবার (২৫ জুলাই) সকালে নগরীর চুরখাই কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে তিনি এই তিন সন্তানের জন্ম দেন। মোছা. লাকি আক্তার জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের মমরেজপুর গ্রামের স্বপন মিয়ার স্ত্রী।

স্বপন মিয়া বলেন, “সকালে গ্রামের বাড়িতে থাকা অবস্থায় লাকীর প্রসব ব্যথা শুরু হয়। পরে সিএনজিতে ময়মনসিংহ চুরখাই কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে গাইনী ওয়ার্ডে নেয়ার ঘণ্টাখানেক পর প্রথমে ২ ছেলে ও সবশেষে একটি কন্যা সন্তান প্রসব করে সে। ১৫ মিনিটের ব্যবধানে তাদের জন্ম হয়।”

তিনি আরও বলেন, “আমার আরও একটি ছেলে ও একটি মেয়ে আছে। বর্তমানে মা ও তিন শিশু সুস্থ আছে।”