এখন পর্যন্ত দেশে নিবন্ধিত রোহিঙ্গা ৭ লাখ ৩৮ হাজার

0
এখন পর্যন্ত দেশে নিবন্ধিত রোহিঙ্গা ৭ লাখ ৩৮ হাজার

রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে আজ রবিবার পর্যন্ত ৭ লাখ ৩৮ হাজার রোহিঙ্গার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এখন পর্যন্ত দেশে নিবন্ধিত রোহিঙ্গা ৭ লাখ ৩৮ হাজার

এ তথ্য জানান নিবন্ধন কার্যক্রমে দায়িত্বরত বাংলাদেশ পার্সপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের উপ-পরিচালক আবু নোমান মোহাম্মদ জাকের হোসেন।

এর আগে গত ১১ সেপ্টেম্বর থেকে রোহিঙ্গাদের এ নিবন্ধন কার্যক্রম শুরু হয়। উখিয়া-টেকনাফে ৭টি বুথে সেনাবাহিনীর সদস্যরা রোহিঙ্গাদের নিবন্ধনের পাশাপাশি কার্ড বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।

পার্সপোট ও ইমিগ্রেশন কর্মকর্তা আরো জানান, চলতি মাসেই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে নতুন ভাবে রোহিঙ্গা আসলে তাদেরকেও নিবন্ধনের আওতায় আনা হবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে