করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে কিশোরগঞ্জে আরও ৬ জনের মৃত্যু

0
করোনা Corona

আজ শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে ছয় জন মারা যান বলে চিকিৎসা কর্মকর্তারা জানান।

কিশোরগঞ্জের সিভিল সার্জন মো. মুজিবুর রহমান বলেন, তার জেলায় মৃত ৬ জনের মধ্যে ৪ জন মহিলা আর ২ জন পুরুষ। তাদের মধ্যে ৩ জন ভৈরব, ২ জন সদর উপজেলা আর ১ জন হোসেনপুর উপজেলার বাসিন্দা।

তিনি জানান, এ নিয়ে এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে মারা গেলো ১১০ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় আরও আক্রান্ত হয়েছে ১৬ জন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৬ হাজার ৭৮৩ জনে।

একই সময় শেরপুরে করোনাভাইরাসে দুই নারী মারা গেছে বলে জানান জেলার সিভিল সার্জন একেএম আনোয়ারুর রউফ।

তিনি বলেন, এ নিয়ে জেলায় সর্বমোট ৩৯ জনের মৃত্যু হল। শনিবার সকাল ৮টায় শেরপুর সদর হাসপাতালের কোভিট ওয়ার্ডে ৫৫ জন আর আইসোলেশন ওয়ার্ডে ৩৯ জন রোগী ছিল। শুক্রবার ৮০ জনের পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩১ জনের। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন প্রায় ২ হাজার ১০৬ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ১৮১ জন। আর মারা গেছেন ৩৯ জন।