করোনা সংক্রমণ যেনো কমার নামগন্ধই নেই খুলনা বিভাগে!

0

দেশের তৃতীয় বৃহত্তম নগরী খুলনা বিভাগে গত রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬৪২ জন। এছাড়া এ সময়ের মধ্যে করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ৪৮ জন। এ নিয়ে এ পর্যন্ত খুলনা বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে। অপরদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮০৭ জন।

আজ সোমবার (১২জুলাই) খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্র হতে এ তথ্য পাওয়া গেছে। এর আগের ২৪ ঘণ্টায় অর্থাৎ গত শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত বিভাগে ৬০ জনের মৃত্যু এবং ১ হাজার ৫৯১ জনের করোনা শনাক্ত হওয়ার খবর পাওয়া যায়। সুতরাং গত ২৪ ঘণ্টায় আগের ২৪ ঘণ্টার চেয়ে শনাক্ত উর্ধ্বমুখী থাকলেও , মৃত্যু সংখ্যা কিছুটা নিম্নমুখী হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরের মাধ্যমে ২ হাজার ৭৮টি, জিন এক্সপার্টে ৭৯টি, র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৩ হাজার ৩৭৪টিসহ মোট ৫ হাজার ৫৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার আগের দিনে এই সংখ্যার চেয়ে ৮২০টি নমুনা কম পরীক্ষা করা হয়েছিল। সেই হিসেবে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৬৯ শতাংশ। অপরদিকে আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ৩৫ শতাংশ।

এদিকে আজ বিভাগের মধ্যে সর্বোচ্চ শনাক্তের হার খুলনায় ৩৪ দশমিক ৪৯ শতাংশ। বিভাগে করোনা শনাক্তের মোট সংখ্যা ৭৩ হাজার ১৯২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্তদের খুলনায়ই শনাক্ত হয়েছে সর্বোচ্চ ৩৪২জন। এছাড়া যশোরে ৩১১, কুষ্টিয়ায় ২৭৭, বাগেরহাটে ১৯৬, সাতক্ষীরায় ১১৬, নড়াইলে ৬৭, মাগুরায় ৫৮, ঝিনাইদহে ৯০, চুয়াডাঙ্গায় ১২৮ ও মেহেরপুরে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনায় সংক্রমিত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৬৪১ জন এবং মৃত্যুর হার ২ দশমিক ২৪ শতাংশ। বিপরীতে মোট সুস্থ হয়েছেন ৪৭ হাজার ১০৬ জন। সুস্থতার হার ৬৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর হতে আরো জানা যায়, করোনায় গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৮ জনের মধ্যে খুলনায় ১৩, যশোরে ১২, কুষ্টিয়ায় ৯, ঝিনাইদহে ৬, চুয়াডাঙ্গায় ৩, বাগেরহাটে ২ এবং মাগুরা, নড়াইল ও সাতক্ষীরায় ১ জন করে রয়েছেন।

অপরদিকে বিভাগে এ পর্যন্ত মারা যাওয়া ১ হাজার ৬৪১ জনের মধ্যে সর্বোচ্চ ৪২৯ জনের মৃত্যু হয়েছে শুধু খুলনায়ই। ২য় সর্বোচ্চ মৃত্যু হয়েছে কুষ্টিয়ায় ৩৫০ জনের। এছাড়া বাকি জেলাগুলোতে যেমনঃ যশোরে ২৩০, ঝিনাইদহে ১৪১, চুয়াডাঙ্গায় ১২৪, বাগেরহাটে ১০২, মেহেরপুরে ৮০, সাতক্ষীরায় ৭৭, নড়াইলে ৬৮ ও মাগুরায় ৪০ জনের মৃত্যু হয়েছে।