খুলনায় আবারো শনাক্ত বাড়লো

0
খুলনা Khulna

খুলনা বিভাগে গত সোমবার সকাল সাড়ে ৮টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৬ জন মারা গেছেন এবং একই সময়ে এক হাজার ৪৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগের ২৪ঘণ্টায় গতকাল সোমবার বিভাগে ৪৬ জনের মৃত্যু এবং এক হাজার ২৭৮ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। এছাড়া খুলনায় ৯ জন, যশোরে ২ জন, বাগেরহাটে ২ জন, সাতক্ষীরায় ১ জন, যশোরে ২ জন, নড়াইলে ২ জন, মাগুরায় ২ জন, ঝিনাইদহে ২ জন, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ৪ জন করে মৃত্যু হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তর সূত্রে আরো জানা গেছে, খুলনা বিভাগে গত বছরের ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এই পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৮৯ হাজার ৬৮৩ জনের দেহে। এছাড়া আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ২৬৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ হাজার ৯৬৩ জন।