আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি প্রসাধনী কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১১ শ্রমিক দগ্ধ হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। উপজেলার জামালপুর এলাকায় অবস্থিত এসএস কসমেটিকস কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আগুনে দগ্ধ ১১ শ্রমিকের পরিচয় জানা যায়নি। দগ্ধদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের কালিয়াকৈরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা কামরুজ্জামান জানান, গ্যাস সিলিল্ডার বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কালিয়কৈরের ৩টি ও গাজীপুরের ১টি ইউনিট কাজ করছে।













