গোসলে গিয়ে ধর্ষণের শিকার হাজং গৃহবধূ

0

শনিবার সকালে সীমান্ত ছড়ায় গোসলে গিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উওর বড়দল ইউনিয়নে এক হাজং গৃহবধূ (২৩) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত চার সন্তানের জনক রাশিদ মিয়া (৪০) উপজেলার উওর বড়দল ইউনিয়নের রাজাই গ্রামের আবুল কালামের ছেলে। তার ঘরে দুই স্ত্রী রয়েছে বলেও জানা গেছে।

শনিবার সন্ধ্যায় ওই গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালের দিকে তাদের মেয়ে গোসল করতে গেলে তাকে রাশেদ জোরপূর্বক পাহাড়ঘেঁষা জঙ্গলের ভেতর ধরে নিয়ে ধর্ষণ করে। এরপর তাদের মেয়ে বাড়ি ফিরে পরিবার ও সম্প্রদায়ের লোকজনকে ধর্ষণের বিষয়টি জানায়।

খবর পেয়ে থানা পুলিশ প্রাথমিক তদন্ত শেষে দুপুরের দিকে পর্যাপ্ত চিকিৎসার জন্য ওই গৃহ বধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ বিষয়ে তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার বলেন, ‘অভিযুক্তকে আমরা পুলিশ হেফাজতে আইনের আওতায় নিয়ে এসেছি। এছাড়া প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় এ ব্যাপারে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’