চট্টগ্রামে করোনায় আবারো রেকর্ড মৃত্যু ও শনাক্ত

0

মঙ্গলবার চট্টগ্রামে করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় রেকর্ড ১৮ জন মারা গেছেন এবং নতুন করে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩১০ জন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন হতে জানা যায়,গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৮৯ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের আছে ৮৩ জন। এছাড়া নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৪৭৭ জন।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সাতজন শহরের এবং বাকি ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ৭৭ হাজার ৫২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং একই সময়ে করোনায় মারা গেছেন মোট ৯১৫ জন।

প্রসঙ্গত, গত ১৪ জুলাই চট্টগ্রামে সর্বোচ্চ ১ হাজার ৩ জনের করোনা শনাক্ত হয়েছিল এবং সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছিল ২২ জুলাই।