ছেলেকে পুলিশে ফোন দিয়ে ধরিয়ে দিলেন মা নিজেই!

0
ছেলেকে পুলিশে ফোন দিয়ে ধরিয়ে দিলেন মা নিজেই!

বৃহস্পতিবার বেনাপোলে মাদকসেবন করায় নিজের ছেলে ময়না ইসলামকে (৩০) পুলিশের হাতে তুলে দিয়েছেন তার নিজেরই মা।

এসময়ে পৌরসভার ভবেরবেড় গ্রাম থেকে ময়না ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তার বাবা ওই একই গ্রামের শুকুর আলী।

ময়না ইসলামের মায়ের সাথে কথা বলে জানা যায়, তার ছেলে ইয়াবা ও ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকসেবনের পাশাপাশি এসবের ব্যবসাও করতেন। বৃহস্পতিবার সকালে ঘরে বসে ছেলেকে মাদকসেবনের প্রস্তুতি নিতে দেখে তিনি নিজেই থানায় খবর দেন।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুরাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ময়না ইসলামকে আটক করে। এছাড়া এ সময়ে ময়নাএ খাটের নিচ থেকে তারা ২০ পিস ইয়াবাও জব্দ করেন। পরে তারা আটক ময়না ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠান।