ময়মনসিংহের ফুলপুরে জুমার নামাজরত অবস্থায় মিরাশ উদ্দিন (৬২) নামে এক ইমামের মৃত্যু হয়েছে।
শুক্রবার উপজেলায় বালিয়া ইউনিয়নের কাইচাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইমাম মিরাশ উদ্দিন উপজেলার বালিয়া ইউনিয়নের কাইচাপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মিরাশ উদ্দিন নিজ বাড়িসংলগ্ন দরগাবাড়ি জামে মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন। জুম্মার নামাজের ২য় রাকাতে সেজদারত অবস্থায় তিনি মারা যান। রাত সাড়ে ৯টায় কাইচাপুর মাদ্রাসা প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।
তাৎক্ষনিকভাবে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।














