টস জিতে ব্যাটিং করছে রাজশাহী

0
টস জিতে ব্যাটিং করছে রাজশাহী

বিপিএল টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে চট্টগ্রাম পর্বের তৃতীয় ও টুর্নামেন্টের ২৭তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী কিংস।টস জিতে ব্যাটিং করছে রাজশাহী

 

ইনজুরি থেকে সুস্থ হয়ে এবারের আসরে প্রথমবারের মত খেলতে নামলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে ইনজুরিতে পড়েছিলেন তিনি। এরপর আর কোন ম্যাচ খেলেননি ফিজ। বিপিএল দিয়ে আবারো মাঠে ফিরতে যাচ্ছেন এই বাঁ-হাতি পেসার।

এবারের আসরে লিগ পর্বে নিজেদের সপ্তম ম্যাচ খেলতে নেমেছে কুমিল্লা। এখন পর্যন্ত ৬ খেলায় ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে তামিমের কুমিল্লা।

কুমিল্লার চেয়ে ১ ম্যাচ বেশি খেলে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম ও তলানিতে স্যামি-মুশফিকুরের রাজশাহী। তাই কুমিল্লার বিপক্ষে নিজেদের অষ্টম ম্যাচ খেলতে নামলো রাজশাহী।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে