দেশের আকাশে দেখা গেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ। আগামী ২১ জুলাই (১০ জিলহজ) উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
রবিবার সন্ধ্যায় ফেনীতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বলে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় সূত্র হতে নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, আজ সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে।
ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।














