পুকুরে ডুবে প্রাণ গেল ছোট্ট শিশুর

0

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুকুরে ডুবে সিজান নামে ৩ বছরের এক ছোট শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘিতে এ ঘটনা ঘটে। মৃত সিজান ওই গ্রামের আবদুল বাসিরের ছেলে।

শিশুর বাবা আবদুল বাসির জানান, বাড়ির পাশে খেলা করছিল সিজান। এ সময় হঠাৎ করেই পাশের পুকুরে পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে বাঁচানোর চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”