বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে পৌঁছেছে আমদানি করা তরল অক্সিজেন

0
বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে পৌঁছেছে আমদানি করা তরল অক্সিজেন

করোনা মোকাবিলায় ভারত থেকে আসা ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) বহনকারী ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেন সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছেছে। আজ রবিবার সকাল ১১টার দিকে ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে আসে।

১০টি কনটেইনারে আসা তরল মেডিকেল অক্সিজেন এই স্টেশন থেকে সড়কপথে ঢাকায় নেওয়া হবে। চলমান করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশের হাসপাতালগুলোয় এই অক্সিজেন সরবরাহ করা হবে।

পরবর্তীতে ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন মেডিকেলে পৌঁছানোর পর আনুষ্ঠানিকভাবে বুঝে নেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ফারুখ আহাম্মদ, আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া বেগম, প্রশাসনিক কর্মকর্তা (সেলস) নুরর রহমান প্রমুখ। পরে অক্সিজেন বহনকারী গাড়িতে স্থানান্তর কার্যক্রম শুরু হয়।