বাকেরগঞ্জে মিনিস্টার শোরুম থেকে নোটসহ যুবকের লাশ উদ্ধার

0
হত্যা খুন murder body লাশ

গতকাল সোমবার (১৩ জুলাই) বরিশালের বাকেরগঞ্জে চিরকুট লিখে কারিমুল আলম (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, গতকাল সকালে উপজেলার থানার সামনে মিনিস্টার শোরুমের ভেতর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

আত্মহত্যার আগে ওই যুবক একটি সুইসাইড নোট লিখে গেছেন। নোটে তিনি লিখেছেন, ‘আমার আবেগের দাম কেউই দিল না। তাই এত কষ্ট নিয়ে জীবনে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আমাকে আপনি মাফ করে দিয়েন সাজ্জাদ ভাই (শোরুম ম্যানেজার)। মৃত্যুর পরে লাশটি আমার পরিবার থেকে যদি দাবি করে তাও তাদের দিয়েন না। আমার লাশ আমি মেডিকেলে দান করে গেলোম।’

জানা গেছে, কারিমুল আলমের বা‌ড়ি ব‌রিশাল নগরীর ভা‌টিখানা এলাকায়। তার লাশটি উদ্ধার ক‌রে পুলিশ ময়নাতদ‌ন্তের জন্য ব‌রিশাল শেরে বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ম‌র্গে পাঠিয়েছে।

এ বিষয়ে মিনিস্টার শোরুমের ম্যানেজার সাজ্জাদের সাথে কথা বলতে গেলে তিনি জানান, বিগত কয়েক মাস ধরর কারিমুল তাদের এখানে সেলসম্যান হিসেবে কাজ করছিলেন। গতকাল সকালে তিনি দোকানে এসে দেখেন, ভেতর থেকে সাটার বন্ধ। পরে থানায় খবর দিলে পুলিশ এসে কারিমুলের লাশটি উদ্ধার করে।