বিনামূল্যে অক্সিজেন সেবা দুর্গম সন্দ্বীপে

0
বিনামূল্যে অক্সিজেন সেবা দুর্গম সন্দ্বীপে

প্রচুর দুর্গম এক উপজেলা সন্দ্বীপ। এখানে স্বাস্থ্য ব্যবস্থা খুবই নাজুক। করোনায় মহামারিতে সরকারি হাসপাতালে কোনো অক্সিজেন সিলিন্ডার নেই। রোগীদের শেষ ভরসা চট্টগ্রাম পর্যন্ত। কিন্তু যাতায়াতের সময় লাগে প্রায় ৩ থেকে ৪ ঘণ্টা। তাও আবার নৌপথের উত্তাল ঢেউ পেরিয়ে। নেই কোনো সি-অ্যাম্বুলেন্সও।

নৌপথের দূর্গম যাত্রায় জীবন বাঁচানোর জন্য হলেও প্রয়োজন অন্তত ১টি অক্সিজেন সিলিন্ডার। সেই চিন্তা মাথায় রেখেই করোনা রোগীদের জন্য ২০২০ সালের জুন মাসে অক্সিজেন সেবা চালু করে ‘Human24’। যেহেতু করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, সেহেতু শঙ্কট তৈরি হচ্ছে অক্সিজেনের। করোনাকালীন এ উপজেলায় অক্সিজেন সহায়তা দিতে কাজ করছে এরকম বেশ কয়েকটি সংগঠন।

যোগাযোগ করলেই বিনামূল্যে অক্সিজেন সেবা পৌঁছে দিচ্ছেন তারা। এর মাঝে অন্যতম ভূমিকা পালন করে যাচ্ছে Human24 নামের এই সংগঠনটি। অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি কনসেন্ট্রেটরসহ প্রয়োজনীয় অনেক স্বাস্থ্য উপকরণ বিতরণ করছে তারা।

মোস্তফা হাকিম গ্রুপ, আরব আমিরাত প্রবাসী ও সন্দ্বীপ অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার সহায়তায় প্রায় অর্ধশত করোনা রোগীকে সেবাদান করে যাচ্ছে সংগঠনটি। আয়োজনের প্রধান উদ্যোক্তা সিনিয়র সাংবাদিক সালেহ নোমান। সহ- উদ্যোক্তা হিসেবে কাজ করছেন হান্নান তারেক ও ওমর ফয়সাল।

এছাড়াও এই মহৎ কাজের সঙ্গে জড়িত রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুসলেম উদ্দিন মুন্না, খোদাবক্স সাইফুল, কাজী জিয়া উদ্দিন সোহেল ও আব্দুল হামিদ।

প্রধান উদ্যোক্তা সালেহ নোমান গণমাধ্যমকে জানান, ২০২০ সালের মাঝ দিকে করোনা আক্রান্ত রোগীদের বিভিন্ন ধরনের সেবা নিশ্চিত করার জন্য বয়স্ক ও শিশু সেবাকেন্দ্র চালুর পরিকল্পনা নিয়েছিলাম। এই ডাকে এগিয়ে আসলেন যুক্তরাষ্ট্র প্রবাসী সোহেল মাহমুদ ও মোহাম্মদ বাবুল।

অক্সিজেন ছাড়াও নেবুলাইজার, পালস অক্সিমিটার, ডিজিটাল থার্মোমিটার দিয়ে শুরু করেন তারা। সঙ্গে যুক্ত হয়েছে মোস্তফা হাকিম গ্রুপ। পরবর্তীতে আমাদের সঙ্গে অকুতোভয় দ্বীপের কিছু সন্তান ঝাঁপিয়ে পড়েছেন মানব সেবায়। সবার সম্মিলিত অংশগ্রহণে আরো বিস্তৃত হয়েছে আমাদের সেবা।

তিনি বলেন, অক্সিজেন সরবরাহ থেকে শুরু করে, রোগীদের শহরে পাঠানো, চিকিৎসকের কাছে পাঠানো, অক্সিজেন রিফিল, করোনা আক্রান্ত এবং তাদের সেবায় নিয়োজিত চিকিৎসক ও নার্সদের খাবার সরবরাহ-এসবের কাজের মধ্যেই দিন কাটছে আমাদের। সন্দ্বীপের যে প্রান্ত থেকেই সাহায্যের জন্য ফোন আসুক না কেন আমরা চেষ্টা করছি সর্বাত্মক তাদের সহায়তা করার।

সহ-উদ্যোক্তা ওমর ফয়সাল বলেন, এটি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা এই বৈশ্বিক মহামারিতে। রোগীর অবস্থা ক্রিটিকাল হলে চট্টগ্রামে নিয়ে যাওয়ায় উত্তম। আমাদের এই উদ্যোগে রোগীরা যেন উত্তাল সাগর পাড়ি দিয়ে চট্টগ্রাম যাওয়ার পথটুকুতেই যেন অক্সিজেন সেবা পাই। আমাদের হেল্পলাইন নম্বর চালু আছে সবসময়। আমাদের কাছে ফোন করলেই পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার।

Human24 এর উদ্যোগে সম্মুখযোদ্ধাদের মনের জোর বাড়াতে চিকিৎসা, নার্স আর করোনায় আক্রান্ত রোগীদের জন্য সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ খাবার পরিবেশন করেছি আমরা।