বিপিএল এর চট্টগ্রামের তৃতীয় পর্বের আজ কোনো খেলা নেই। আগামীকাল সোমবার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আবারও লড়াইয়ে নামবে দলগুলো। চট্টগ্রামে চলছে বিপিএলের তৃতীয় পর্ব। এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে আছে খুলনা টাইটানস। সবার নিচে চিটাগং ভাইকিংস।

এর মধ্যে ৮ ম্যাচে ৫ জয় ও ২ হারে ১১ পয়েন্ট নিয়ে সবার ওপরে মাহমুদ উল্লাহ রিয়াদের খুলনা। ৭ ম্যাচে ৫ জয় ও ২ হারে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ানস। তিনে থাকা ঢাকা ডায়নামাইটসের অর্জন ৯ পয়েন্ট। ৮ ম্যাচে ৪ জয় ও ৩ হারে তৃতীয়স্থানে সাকিবরা।
চারে উঠে গেছে রংপুর রাইডার্স। ৮ ম্যাচে ৪ জয় ও ৪ হারে মাশরাফিরা পয়েন্ট ৮। সিলেট সিক্সার্সের অবস্থা তেমন ভালো না। প্রথম পর্বে উড়তে থাকা সিলেট নেমে গেলে টেবিলের পাঁচে। ৯ ম্যাচে ৩ জয় ও ৫ হারে ৭ পয়েন্ট পাওয়া নাসির-সাব্বিররা রয়েছে পঞ্চমস্থানে।
ছিটকে পড়ার মুখে রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংস। ৮ ম্যাচে ৩ জয় ও ৫ হারে ৬ পয়েন্ট ঝুলিতে পুরেছে রাজশাহী কিংস। তাদের অবস্থান ছয়ে। সবার নিচে পড়ে আছে চিটাগং ভাইকিংস। ৮ ম্যাচে ২ জয় ও ৫ হারে সাতে আছে সৌম্য-তাসকিনরা। চিটাগংয়ের পয়েন্ট ৫।














