মাছের বাজারে বৃদ্ধের মৃত্যু!

0
হত্যা খুন murder body লাশ

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর মাছবাজার এলাকায় মাছ কিনতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে পড়ে গিয়ে আব্দুল হক (৫২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

নিহত আব্দুল হকের বাড়ি উপজেলার আলীনগরের দক্ষিণ কামুদপুর এলাকায়।

জানা যায়, গতকাল দুপুরে স্ত্রী রেবা বেগমকে সঙ্গে নিয়ে মাছ কিনতে বাজারে যান বৃদ্ধ আব্দুল হক। এ সময় অসাবধানতা বশত মাছ বাজারের ঢালই করা রাস্তায় বৃষ্টির পানিতে সৃষ্ট কাদাজলে পা পিছলে রাস্তায় পড়ে যান ওই বৃদ্ধ। পড়ে যাওয়ার ফলে মাথায় তীব্র আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ বিষয়ে শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নানের সাথে কথা বলা হলে তিনি বলেন, “যেহেতু ঘটনাটি সম্পূর্ণই একটি দুর্ঘটনা, তাই এ বিষয়ে কারও কোনো অভিযোগ নেই। তবে আমরা বৃদ্ধ ওই ব্যক্তির লাশ বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছি।”