মাসে কোটি লোককে দেওয়া হবে ভ্যাকসিন

0
স্বাস্থ্য খাতে কোথায় দুর্নীতি হয়েছে, দেখাতে বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, “আমাদের ৮ কোটি ভ্যাকসিন রাখার সক্ষমতা আছে। আগামী দিনে প্রতি মাসে এক কোটি লোককে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনায় কাজ করছি আমরা।”

রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে নির্মাণাধীন ফিল্ড হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশে ডেলটা ধরণ ছড়িয়ে পড়া ও স্বাস্থ্যবিধি না মানাই সংক্রমণ বাড়ার বড় কারণ। সম্প্রতি গ্রামের চিত্র আশংকাজনক দেখছি আমরা। আক্রান্তদের ৭৫ শতাংশই গ্রাম থেকে আসা, যাদের সবাই বয়স্ক, ভ্যাকসিনও নেননি।

জাহিদ মালেক বলেন, এখন যে হারে রোগী আসছে, বেডের সংকট দেখা দিতে পারে। আগামী ৩১ জুলাই বিএসএমএমইউ ফিল্ড হাসপাতাল উদ্বোধন করে এখানে রোগী ভর্তি করানো সম্ভব হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, হাসপাতালে চাপ কমাতে সংক্রমণ কমাতে হবে। সংক্রমণ বেড়ে গেলে হাসপাতালে জায়গা দেওয়া যাবে না। কিন্তু মানুষ যেভাবে ঘুরছে, তাতে সংক্রমণ রোধ করতে আরও সময় লেগে যেতে পারে।